মিছে দুনিয়া

এই মিছে দুনিয়ার মায়াজালে পড়িয়া,
মরণেরই কথা গেছো ভুলিয়া।
যেদিন আজরাইল এসে মারবে থাবা (!)
রক্ষা পাবে না, জান নিবে কাড়িয়া।

গড়েছো ধরায় গোটা বাড়ি-গাড়ি,
কবরেতে যেতে হবে সবই ছাড়ি।
সাড়ে তিন হাত সেই মাটিরও ঘরে -
থাকবে সেথা তুমি একা পড়িয়া!

হও না যতই তুমি বীর-পালোয়ান,
সবকিছু ভেঙেচুরে হবে খানখান!
মালাকুল মউত নিবে জান কাড়িয়া –
মাটির দেহ মাটিতে রবে পড়িয়া!

Comments